ফেনী জেলাস্থ ছাগলনাইয়া উপজেলাধীন দক্ষিন বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এক কোলাহলমুক্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত।
এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মৌলভী ,মো: ছালেহ মজুমদার ১৯৪৮ সালে উক্ত প্রতিষ্ঠানটি স্থাপন করেন। কালের স্রোতের আবর্তে স্কুলের অবস্থারও পরিবর্তন হয়। যুগের প্রয়োজনে স্কুলের কাঠামো বদলে যায়। স্কুল কর্তৃপক্ষ পাঠদানের উপকারিতা বুঝে স্কুলের নাম পরিবর্তন হয়। এলাকাবাসীর চাহিদার প্রেক্ষীতে ও গ্রামীন জনপদে পড়ালেখার মানোন্নয়নে কথ চিন্তা করে ১৯৯৫ সলে অত্র প্রতিষ্ঠানটিকে কলেজ পর্যায়ে উন্নিত করে । এলাকাবাসির সার্বিক সহযোগীতা ও প্রতিষ্ঠাতার ভাতিজা বিশিষ্ঠ শিল্পপতি ও শিক্ষানুরাগী জানাব আলহাজ্ব এম এ কাশেম অত্র প্রতিষ্ঠানটি উন্নয়নের যথেষ্ঠ ভূমিকা পালন করেন।
এবং বর্তমানে অত্র প্রতিষ্ঠানের সভপতি হিসেবে রয়েছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী জনাব মোয়াজ্জেম হোসেন শিকদার (মামুন)